বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রিফাতের শ্বশুরবাড়িতে পুলিশ মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় প্রকাশ্যে নির্মম হত্যাকাণ্ডের শিকার শাহ নেয়াজ রিফাত ফরাজির শ্বশুরবাড়িতে পুলিশ প্রহরা বসানো হয়েছে।

এ হত্যাকাণ্ডে জড়িতরা মিন্নির পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ কারণে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মিন্নিদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

মিন্নির চাচা মো. আবু সালেহ জানান, রিফাত শরীফ খুন হওয়ার পর থেকেই মিন্নি ও তার পরিবারের সদস্যরা হুমকির সম্মুখীন হয়। এ হত্যাকাণ্ডে জড়িতরা মিন্নির পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ কারণে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মিন্নিদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের একটি টিম মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। সকাল হওয়ার পর সেই টিমটি চলে যায় এবং আমিসহ তিন অস্ত্রধারী কনস্টেবল মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তায় এই বাড়িতে নিয়োজিত রয়েছি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ