মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আমিরাতে সবচেয়ে ছোট কুরআনে হাফেজা মেইসাম ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

মধ্যপ্রচ্যের সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে কনিষ্ঠ কুরআনে হাফেজা ৬ বছরের শিশুকন্যা মেইসাম ইয়াহইয়া মুহাম্মাদ।
মাত্র দেড় বছরে মেইসাম সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।

স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়, মেইসাম এখনও স্কুলে ভর্তি হয়নি। এ বয়সে তিনি আমিরাতের সর্বকনিষ্ঠ হাফেজ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

মেইসাম ইয়াহইয়া মা বলেছেন মেইসাম তিন বছর বয়স থেকে আমিরাতের শারজাহের কুরআন ও সুন্নাহ ইন্সটিটিউটে অনুষ্ঠিত কুরআনিক কোর্সে অংশগ্রহণ করেছে। এখন তার বয়স ছয় বছর এবং মেইসাম এখন সম্পূর্ণ কুরআনের হাফেজা।

মেইসামের মা আরো বলেন, আমার মেয়ের যখন তিন বছর ছিল তখন তার দুই পারা মুখস্থ ছিল। আমিরাতে শায়খ জাদেহ শিরোনামে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ প্রতিযোগিতায় মেইসাম ইয়াহইয়া সপ্তম স্থান অধিকারী হয়েছিলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ