বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইউরোপের মাটির নীচে বারো শ’ বছরের পুরাতন মসজিদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইউরোপে মাটির নীচে বারো শ’ বছরের পুরোনো মসজিদ আবিস্কার হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদের রেকোপোলিস গ্রামে এ প্রাচীনতম মসজিদের সন্ধান পাওয়া গেছে।

সেখানকার প্রত্মতত্ত্ববিদরা বলছেন, মাটির নীচে মসজিদের মতো একটি স্থাপনা মিলেছে। আর এটি ইউরোপের প্রাচীনতম মসজিদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

ইতিহাস থেকে জানা যায়, মাটির নীচে চাপাপড়া প্রাচীন রেকোপোলিস শহর নির্মিত হয় ছয় শতকের দিকে। ভিসগথিক শাসকরা শহরটি নির্মাণ করেন। এ শহরে মুসলিম শাসনামলের বিভিন্ন নিদর্শন রয়েছে। পরবর্তীতে ৮০০ সালের দিকে শহরটি পরিত্যক্ত হয়।

রেকোপোলিসের এ স্থানটির মাত্র আট শতাংশ উদঘাটন করতে পেরেছেন প্রত্মতাত্তিকরা। জানা গেছে, ২০১৫ সাল থেকে প্রত্মতাত্তিক জরিপ চালিয়ে আসছেন। তবে প্রত্মতাত্তিকরা কোনো প্রকার খননকাজ ছাড়াই জিওম্যাগনেটিক পদ্ধতিতে অনুসন্ধান কাজ চালিয়ে যান।

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ম্যাকক্রোমিক বলেন, যত জায়গায় আমরা জরিপ করেছি, প্রায় সব জায়গার ভবন, সড়ক ও গলি অনুসন্ধান করেছি।

ম্যাকক্রোমিক জানান, ২০১৪ সালে তিনি যখন এই স্থান ভ্রমণ করতে আসেন, তখন এখানে একটি প্রাসাদ, একটি চ্যাপেল ও কিছু দোকানপাটের অবশিষ্টাংশ দেখতে পান। তখন তিনি তার বন্ধু ও স্পেনের আলচালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারো ওলমো অ্যানকিসোকে রসিকতা করে বলেন, বাকি শহরটি গেলো কোথায়?

পরের বছর তিনি সম্পূর্ণ স্থানটি জরিপের কাজ শুরু করেন। কয়েকজন সহকর্মীসহ জিওম্যাগনেটিক পদ্ধতিতে তিনি স্থানটির সম্পূর্ণ জরিপ করেন। জরিপ চলাকালীন প্রত্মতাত্তি¡করা লক্ষ্য করেন, অন্যান্য স্থাপনার চেয়ে একটি স্থাপনা ভিন্ন। স্থাপনাটি মক্কা অভিমুখী। এছাড়াও স্থাপনাটির নকশা প্রায় মধ্যপ্রাচ্যের মসজিদের মতো।

মাটি না খুঁড়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি মসজিদ না অন্য কিছু। যদি এটি মসজিদই হয়, তবে এটিই হয়তো ইউরোপের সর্বপ্রাচীন মসজিদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ