বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সৌদি আরবে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্দিষ্ট পারিমাণ অর্থ পরিশোধের মাধ্যমে প্রবাসীদের ‘স্থায়ী বাসিন্দা’ হওয়ার সুযোগ দিয়েছে সৌদি সরকার। দেশটির প্রধান দুই মসজিদের অভিভাবক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর খালিজ টাইমস-এর।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশটির প্রিমিয়াম রেসিডেন্সি সেন্টার সেই দেশে স্থায়ী হওয়ার জন্য দুটি পদ্ধতির কথা জানিয়েছে।  প্রথমত, এককালীন পুরো অর্থ পরিশোধ করে স্থায়ী আবাসিকতা লাভ। আরেকটি হলো, বাৎসরিক অর্থ পরিশোধের মাধ্যমে অস্থায়ী আবাসিকতা লাভ।

পাশাপাশি আবাসিকতা প্রত্যাসীদের জন্য বেশকিছু সুবিধার কথাও জানিয়েছে প্রিমিয়াম রেসিডেন্সি সেন্টার। তবে দুই ক্ষেত্রেই অর্থের পরিমাণ এখনও জানানো হয়নি।

নিয়ম মেনে যারা সৌদি আরবে স্থায়ী হওয়ার চিন্তা করছেন বা বিনিয়োগের চিন্তা করছেন এই প্রিমিয়াম আবাসিকতা পদ্ধতির অনুমোদন তাদের জন্য একটি বিশেষ সুযোগ। প্রবাসীদের জন্য এই নিয়ম চালুর পাশাপাশি রোববার রেসিডেন্সি সেন্টারের মাধ্যমে অনলাইনে আবাসিকতার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের সেবা চালু করেছে বলে জানা যায়।

যারা সৌদি আরবে স্থায়ী হওয়ার কথা চিন্তা করছেন তাদেরকে এসএপিআরসি’র(SAPRC) আওতায় অনলাইনে সেবা দেবে সেন্টারটি। এর মাধ্যমে প্রবাসীরা বিস্তারিত তথ্য জেনে তাদের প্রয়োজনীয় সকল নথি পাঠানোসহ ফি পরিশোধ করতে পারবেন।

সূত্র: খালিজ টাইমস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ