শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ভারতে ধুলিঝড়ে তাঁবু ভেঙে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজস্থান প্রদেশে ধুলিঝড়ে তাঁবু ভেঙে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

রোববার প্রদেশের বারমের জেলার ওপর দিয়ে প্রবাহিত ধুলিঝড়ে ওই তাঁবুর ধাতব পাদানিগুলো ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

বারমেরের জেলা কালেক্টর জানান, ধর্মীয় অনুষ্ঠানে বিশাল আকৃতির ওই তাঁবুটি খাটানো হয়েছিলো। কিন্তু ঝড়ে বৈদ্যুতিক তার ছিড়ে ধাতব পাদানিগুলোর পড়লে সেগুলো উপস্থিত লোকজনের ওপর ভেঙে পড়ে। তবে কতজন তাঁবুর পাদানি এবং কতজন বৈদ্যুতিক তারের নিচে পড়ে মারা গেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মরদেহগুলোর ময়নাতদন্তের পর সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।

এদিকে তাঁবু দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক ঘেহলোট। এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ৫ লাখ এবং আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ