শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

ফখরুলের আসনে এমপি হলেন বিএনপির সিরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার সময় সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য দেখা গেছে, ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত টি. জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরের লাঙল প্রতীকে পড়েছে সাত হাজার ২২১ ভোট।

প্রথমবারের মতো কোনো বিশৃঙ্খলা ছাড়া ও সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে পেরে ভোটারদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া সদর আসন। এ আসনে ভোটার তিন লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। এবারে এ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ছাড়াও মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪১টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটাররা ভোট দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ