বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ছেলে ধর্ষণ মামলায় গ্রেফতার, লজ্জায় বাবার আত্মহত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছেলের ধর্ষণ ও কুকর্মের কথা শুনে লজ্জা ও চিন্তায় আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোসাইপুর গ্রামে।

জানা গেছে, ছেলে ধর্ষণের পর তার শ্যালিকাকে হত্যা করেছে, এমন খবর জানার পর গোসাইপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার অষ্টগ্রাম থেকে পুলিশ ওই যুবককে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত যুবকের নাম নাঈম ইসলাম (২৭)। তার বাবার নাম বসু মিয়া। বাবা ছেলে দুইজন জেলা শহরের সড়ক বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন।

জেলার নবীনগর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, নাঈমের স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ছেলের ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার ভয়ে বসু মিয়া বাড়ি ছেড়ে গোসাইপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।

ঘটনাটি নিয়ে তিনি চিন্তায় ছিলেন। এ চিন্তা থেকে তিনি ওই আত্মীয়ের বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ বসু মিয়ার লাশ জেলা সদর হাসপাতালে পাঠায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ