বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ইরানে হামলা করলে ১৫০ জন মারা যাবে, তাই হামলা করেনি: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ওপর হামলা করার জন্য যে নির্দেশ দেয়া হয়েছিল তাতে ইরানের তিনটি স্থানে প্রায় ১৫০ জন নাগরিক নিহত হতো।

তাই হামলা করার ১০ মিনিট আগেই সেটি বাতিল করা হয়। শুক্রবার এক টুইট বার্তায় এসব কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরো বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আন্তর্জাতিক পানিসীমার ওপর দিয়ে যাওয়া একটি চালকবিহীন মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতেই তিনি ইরানের তিনটি আলাদা আলাদা স্থানে হামলা করারও নির্দেশ দেন।

কিন্তু হামলার সকল প্রস্তুতি শেষে তিনি এক জেনারেলকে জিজ্ঞেস করেন, এতে কতজন মানুষ মারা যাবে? তখন ওই জেনারেল তাকে ১৫০ জন মানুষ মারা যেতে পারে জানালে তিনি হামলার ১০ মিনিট আগে তা বাতিল করেন।

কারণ যুক্তরাষ্ট্রে একটি চালকবিহীন ড্রোন ভূপাতিত করার বিপরীতে ইরানের ১৫০ জন মানুষ মারা যাওয়ার বিষয়টি সমানুপাতিক হয় না।

ট্রাম্প আরো দাবি করেন, হামলা করার জন্য মার্কিন সরকারের মধ্যে কোন তাড়া নেই। কারণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুনর্গঠিত, সারা বিশ্বের মধ্যে সেরা এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত।

এছাড়া ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা ইতোমধ্যেই জারি রয়েছে এবং এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুধু তাই নয়, ইরান কখনো নিজেদের পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না এবং যুক্তরাষ্ট্রসহ কোন দেশের বিরুদ্ধেই তা ব্যবহার করতে পারবে না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একটি মার্কিন ড্রোন আরকিউ-৪এ গ্লোবাল হক ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সেটি গুলি করে ভূপাতিত করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ