শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর সদরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার দুপুরের সদর উপজেলার কোমরপুর সেনাক্যাম্পের সন্নিকটে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতা হতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলি গ্রামে আসলাম মোল্লা (৫০), তার মা মহিরন নেছা (৬৮), এবং বোন আসিয়া বেগম (৪৭)। নিহত আসলাম মোল্লা ঢাকার গ্রামীণ জুয়েলার্সের অংশীদার।

জানা যায়, আজ দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে বোয়ালমারীগামী একটি মাইক্রোবাস ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকার সেনাক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং সাতজন আহত হন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এফএম নাছিম জানান, তারা সবাই ঢাকা থেকে বোয়ালমারীতে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনা সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ