মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাবা শরিফের এবারের সংস্কার সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র কাবা ঘরের সাময়িক রক্ষণাবেক্ষণে সংস্কার শুরু হয় গত সোমবার (১৭ জুন)।  সাময়িক এ সংস্কার এ বছরের জন্য বুধবার (১৯জুন) সম্পন্ন হয়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশনায় এ সংস্কার কাজ পরিচালিত হয়।

সৌদি আরব সরকারের উধ্বর্তন কর্মকর্তাদের নজরদারিতে অর্থমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে কাবা শরিফের সংরক্ষণ ও সংস্কার কার্যক্রম পরিচালিত হবে।

যে কোনো ধরনের বিপর্যয় মোকাবেলায় কাবা শরিফের রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজে বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিজক দক্ষতাপূর্ণ প্রক্রিয়া তা সম্পন্ন হবে।

রমজানের আগেই কাবা ঘর ধুয়ে পরিচ্ছন্ন করা হয়েছে। পবিত্র কাবা ঘরের ভেতরে মারাফে দুই রাকাআত নামাজ আদায় করার মাধ্যমে এ কাজ পরিচ্ছন্ন কাজ শুরু হয়। ভেতরের দেয়ালগুলো ধুতে গোলাপ মিশ্রিত জমজমের পানি ও স্বচ্ছ সাদা কাপড় ব্যবহার করা হয়।

কাবা ঘরের ভেতরের ফ্লোরও খেজুরের পাতা দিয়ে গোলাম মিশ্রিত জমজমের পানি দিয়ে ধোয়া হয় এবং সাদা কাপড় ও উন্নতমানের টিস্যু দিয়ে তা শুকানো হয়।

উল্লেখ্য, ঐতিহাসিক তথ্য মতে, এখন পর্যন্ত ১২ বার পবিত্র কাবা ঘর সংস্কার করা হয়েছে। সর্বশেষ বড় ধরনের সংস্কার কার্যক্রম পরিচালিত হয় ১৯৯৬ সালে। তখন কাবার ছাদ ভেঙে পুনর্নির্মাণ করা হয়। এমনকি দেয়ালগুলোও নতুন করে মেরামত করা হয়। ২০১৮ সালের হজের পর ঐতিহাসিক জমজম কূপের সংরক্ষণে তা সংস্কার করা হয়েছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ