শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইন্দোনেশিয়ায় দিয়াশলাই গুদামে আগুনে ৩ শিশুসহ নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার একটি দিয়াশলাই গুদামে অগ্নিকাণ্ডে তিনজন শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। টিভি ফুটেজে দেখা যায় উত্তর সুমাত্রার বিনজাই শহরের ঘর থেকে কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠছে।

শুক্রবার (২১ জুন) বিকেলে উত্তর সুমাত্রার বিনজাই শহরের একটি দিয়াশলাই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গুদামটি যে বাড়িতে অবস্থিত তা বাসস্থান, দিয়াশলাই কারখানা ও তার গুদাম হিসেবে ব্যবহৃত হতো বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা বুডি জুলকিফলি বলেন, যখন আমি জুমা পড়তে যাচ্ছিলাম, তখনই এই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। কিন্তু কী বিস্ফোরিত হয়েছে, তা জানতে পারিনি।

উত্তর সুমাত্রার দুর্যোগ সংস্থার প্রধান রিয়াদিল লুবিস বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এতক্ষণে আগুন নিভে গেছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

বিনজাই পুলিশ প্রধান নুগরোহো থ্রি নুয়ান্তো বলেন, একটি গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হয়ে সম্ভবত এ আগুন লাগার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা এখনও হতাহতদের শনাক্ত করে যাচ্ছি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আগুন থেকে তিন ব্যক্তি পালিয়ে বেঁচেছেন।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান শেয়ারি বলেন, সম্ভবত শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিহতদের শরীর পুরোপুরি পুড়ে যাওয়ায় তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ