সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

নারীদের সমানাধিকার দিতে তিন তালাক বাতিল করতে চায় ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বলেছেন, নারীদের সমানাধিকার দেওয়ার জন্য ‘তিন তালাক’ ও ‘নিকাহ হালালা’র মতো বিষয়কে নিষিদ্ধ করা দরকার। বৃহষ্পতিবার সেন্ট্রাল হলে সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

ভারতের সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন সোমবার শুরু হয়েছে। নবনির্বাচিত সাংসদরা শপথগ্রহণ করেছেন ও স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির বক্তৃতার পরে রাজ্যসভার কার্যধারা শুরু হয়। ২৬ জুলাই পর্যন্ত সংসদের এই অধিবেশন চলবে। অর্থনৈতিক সমীক্ষা সংসদে পেশ করা হবে ৪ জুলাই। পরের দিন ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।

আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, মহিলাদের গুরুত্বপূর্ণ উত্থান হয়েছে। ভোটার কিংবা জয়ী প্রার্থী- দুই দিক দিয়েই এটা লক্ষ করা যাচ্ছে। ২০১৯ লোকসভা নির্বাচনে যত সংখ্যক মহিলারা ভোট দিয়েছেন, তা প্রায় পুরুষদের সমান। এমনকী, কোনও কোনও অঞ্চলে মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি ছিল।’

তিনি নারীদের অধিকারের কথা বলতে গিয়ে এমন ইসলামের বিধান বিরুধী মন্তব্য করায় মুসলিমদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে বলে জানা যায়। সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ