বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লিপু নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ বলছে, নিহত লিপু অস্ত্র, মাদক, নারী নির্যাতন, হত্যার চেষ্টা, ডাকাতিসহ অন্যান্য মামলা নিয়ে মোট ১৫টি মামলার আসামি।

গতকাল বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লায় এ ঘটনা ঘটে। নিহত লিপু উপজেলার পিলকুনি এলাকার শামসুল হকের ছেলে। বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর এনামুল হক, এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল নাদিম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল হতে একটি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ