বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ব্রাহ্মণবাড়িয়ায় ইভিএমের যন্ত্রাংশ লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর ভূঁইয়ার এজেন্টদের বিরুদ্ধে একটি কেন্দ্র থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) যন্ত্রাংশ লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

নাম না প্রকাশ করার শর্তে ওই কেন্দ্রের এক এজেন্ট জানান,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর ঘোড়া প্রতীকে বেশি ভোট পড়ছে বুঝতে পেরে নৌকা প্রতীকের এজেন্টরা হঠাৎ করে আক্রমণ চালায়। এ সময় তারা কয়েকটি মনিটর লুটে নিয়ে যায় এবং কয়েকজনকে মারধর করেন।

এদিকে খবর পেয়ে ভোটকেন্দ্রে ছুটে আসেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ