সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

হামদর্দের এমডি হাকিম ইউছুফকে ধর্ম মন্ত্রণালয়ে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাকিম মো. ইউছুফ হারুণ ভূইয়াকে তলব করেছে ধর্ম মন্ত্রণালয়।

১৯ জুন (বুধবার) সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে তাকে। ১১ জুন তলবি নোটিশ পাঠানো হয়। এরআগে ২৩ এপ্রিল অভিযোগ খতিয়ে দেখতে ধর্ম মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

গঠিত কমিটির আহ্বায়ক হলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, উপসচিব মোহাম্মদ মাহবুব আলম ও সহকারী ওয়াকফ প্রশাসক (উপসচিব) রায়হান কাওছার। আর এই তদন্ত কমিটির শুনানিতে অংশ নিতেই হাকিম ইউছুফকে তলব করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা শাখার চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত তারিখ ও সময়ে শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে যে, সংশ্লিষ্ট অভিযোগকারী কর্তৃক আনীত অভিযোগের বিষয়ে তিনি কোনও বক্তব্য প্রদানে ইচ্ছুক নন।

দুর্নীতি দমন কমিশনও (দুদক) হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে। ১১ জুন তাকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও দুদকের কাছে সময় চেয়েছেন হাকিম ইউছুফ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ