বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

হাইকোর্টের প্রশ্ন, সব কেন প্রধানমন্ত্রীকে করতে হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন সব কিছু দেখতে হবে, সচিবরা তাহলে কী করে- এ প্রশ্ন তুলেছে দেশের উচ্চ আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে একটি রিট শুনানির সময় এই প্রশ্ন উঠে।

রাজধানী ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানিয়েছিলেন। আর এই বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট হয়।

শুনানিতে শাহরিয়ারকে ঢাকা থেকে খুলনায় সড়ক বিভাগে বদলির প্রসঙ্গটিও আসে। ঈদুল ফিতরের আগে আগে আড়ং এর উত্তরা আউটলেটকে জরিমানার পর পর ছুটির মধ্যে এই বদলির আদেশ আসে। তখন কথা ছড়িয়ে পড়ে যে, আড়ংয়ের প্রভাবের কারণে জরিমানার কারণে এই বদলি করা হয়।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আদেশ ঠেকিয়ে দেন। তিনি বিদেশ থেকেই বিষয়টি জানতে পেরে আদেশটি বাতিল করান বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

হাইকোর্টে শুনানিতে শাহরিয়ারের বদলি নিয়ে কথা বলেন বিচারপতি। বন্ধের দিনে তাকে বদলি করা হয়েছে এমন মন্তব্য করে আদালত বলে, ‘এটা লজ্জাজনক’।

‘বন্ধের মধ্যে ওই কর্মকর্তাকে বদলির আদেশ স্থগিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। যদি সব কিছুতেই প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে সচিবরা কেন আছেন? তারা কি ওদের পকেটে ঢুকে গেছেন?’

শাহরিয়ারকে যারা বদলি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে বিচারক বলেন, ‘এ ধরনের বদলির ফলে যারা সৎ অফিসার তারা কাজ করতে নিরুৎসাহিত হয়।’

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ