বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

আন্দোলনের মুখে ৩দিনের ছুটি চেয়েছেন সামীম আফজাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ও পদত্যাগের দাবির মুখে ৩ দিনের ছুটি চেয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

আজ মঙ্গলবার (১৮ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলামকে নৈমত্তিক ছুটি ভোগের বিষয়টি অবহিত করে দরখাস্তের অনুলিপি ধর্ম প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দিয়েছেন।

ছুটি প্রসঙ্গে সামীম আফজাল লিখেছেন, অসুস্থতাজনিত কারণে ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট তিন দিন কর্মস্থলে উপস্থিত থাকতে পারবেন না। তার অনুপস্থিতকালীন সময়ে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে ইফা সচিব কাজী নুরুল ইসলাম জানিয়েছেন, মহাপরিচালক ছুটি নেবেন মন্ত্রণালয় থেকে। আমাকে তিনি অবহিত করবেন। এভাবেই চলে আসছে। এমতাবস্থায় আমাকে ছুটির বিষয়ে জানিয়ে মন্ত্রণালয়কে অনুলিপি দেয়ার বিধান নেই।

এর আগে ১০ জুন (সোমবার) ইফা ডিজিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। নোটিশে বলা হয়, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে কেন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে না। এর পর থেকেই ইসলামিক ফাউন্ডেশনে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

আজ দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামিক ফাউন্ডেশনের অচলাবস্থা কাটাতে এর মহাপরিচালক নিজেই পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহা. আবদুল্লাহ।

অন্যদিকে ডিজির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকেই আগারগাঁও কার্যালয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ