বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বাংলাদেশ ব্যাংকে টাকা গণনায় অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাকা গণনায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার চারজন মুদ্রা নোট পরীক্ষককে ( গ্রেড-১) সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে রংপুর শাখার উপ-মহাব্যবস্থাপক ফজলার রহমানকে প্রধান করে ১৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্ত করা হয়েছে, সাজেদ মুহাম্মদ খালেদ, শামীম মিয়া, রাবেয়া বশরী ও শেফালী বেগম।

বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসলে টাকা খোয়া যাওয়ার কোনো ঘটনা ঘটেনি।

প্রতদিনই টাকা গণনা করা হয়। গত ৯ জুন ব্যাংকের টাকা গণনার সময় কিছুটা অনিয়ম হয়েছে। এসব অনিয়মের কারণে চারজন মুদ্রা নোট পরীক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে ১৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ