মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ক্রাইস্টচার্চ হামলা: নিজেকে নির্দোষ দাবি ট্যারান্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেকে নির্দোষ দাবী করেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেন্টন হ্যারিসন ট্যারান্ট। তার বিরুদ্ধে আদালতে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি অভিযোগসহ মোট ৯২টি অভিযোগ আনা হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সব অভিযোগ অস্বীকার করেছে ট্যারান্ট। ক্রাইস্টচার্চ কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাইকোর্টে হাজিরা দেয় ক্রাইস্টচার্চের হামলাকারী।

হামলা থেকে বেঁচে যাওয়াদের কয়েকজন এবং নিহতদের স্বজনেরা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। ট্যারান্টের আইনজীবী যখন নিজেকে নির্দোষ দাবী করে তার মক্কেলের দেয়া বিবৃতি পড়ে শোনান, আদালত কক্ষে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ডুকরে কেঁদে ওঠেন।

বিচারক বলেছেন, মামলার কার্যক্রম চলবে আগামী বছরের ৪ মে পর্যন্ত। আর ১৬ই আগস্ট পরবর্তী শুনানির আগ পর্যন্ত কারাগারে ট্যারান্টের রিমান্ড চলবে।

এপ্রিলে যখন ট্যারান্ট আদালতে হাজিরা দিয়েছিলেন, তাকে মানসিক চিকিৎসা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আর তার সুস্থতা নিয়ে কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছেন বিচারক।

এর মধ্যে গত সপ্তাহে ট্যারান্টের ছবি প্রকাশের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ বছরের ১৫ই মার্চ শুক্রবার জুমার নামাজ চলার সময় চালানো ঐ হামলায় পাঁচজন বাংলাদেশিসহ ৫১ জন শহীদ হন। হামলার পরই গ্রেপ্তার হন ট্যারান্ট, এরপর ১৬ই মার্চ তাকে প্রথম আদালতে হাজির করা হয়।

হামলার সময় মাথায় স্থাপন করা ক্যামেরা দিয়ে মসজিদে হামলার পুরো ঘটনা সরাসরি ইন্টারনেটে প্রচার করছিল ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক ট্যারান্ট। ফুটেজে দেখা যায় সে দুটি মসজিদে নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ