সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

সাংবাদিকের ওপর হামলার দায়ে পৌর কাউন্সিলরসহ ৮ জন কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পৌর কাউন্সিলর ও দলিল লেখক হাসানুজ্জামান খান রুনুসহ আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (১২ জুন) জামালপুর সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোলায়মান কবীর আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- উকিল মিয়া, তুহিন খান, স্বজন খান, সিদ্দিক মন্ডল, রাকিব খান, আলমগীর বাচ্চু ও হাবিবুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ মে জামালপুর সাব রেজিস্টার অফিসে জাল দলিলের তথ্য সংগ্রহ করতে যায় দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু।

এসময় জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও দলিল লেখক হাসানুজ্জামান খান রুনুসহ অন্য আসামিরা তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ওইদিনই সাংবাদিক মোস্তফা মনজু বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আসামিরা প্রথমবার আদালতে হাজির হয়ে জামিনে বের হয়ে আসে। এতে জামালপুরের সাংবাদিক সংগঠনগুলো প্রতিবাদ সভা, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অবস্থানসহ নানা কর্মসূচি দিয়ে প্রতিবাদে সোচ্চার হয়। পরে গত ৯ জুন আদালত আসামিদের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বুধবার মামলার প্রধান আসামি পৌর কাউন্সিলর ও দলিল লেখক হাসানুজ্জামান খান রুনুসহ আটজন আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ