বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

৭ ট্রাভেল এজেন্সি সিলগালা করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ ট্রাভেল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে ৭ ট্রাভেল এজেন্সি সিলগালা করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (ডিসি)।

এজেন্সিগুলো হলো- সুনামগঞ্জ পৌর শহরের আল মামুন মার্কেটের এস এ এস এন্টারপ্রাইজ, রাহিদ ট্রাভেলস, হক এয়ার সার্ভিস, আল-রশিদ ইন্টারন্যাশনাল, থ্রী-ষ্টার এয়ার সার্ভিস, আল-সায়াম এন্টারপ্রাইজ ও পাসপোর্ট গ্যালারি।

গতকাল মঙ্গলবার জেলা শহরে অভিযানে ট্রাভেল এজেন্সিগুলো সিলগালা করা হয়।

মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহা. হারুন অর রশীদ জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিস সুনামগঞ্জকে ঘিরে আশপাশের এলাকায় জালিয়াতির আশ্রয় নিয়ে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি পাসপোর্ট আবেদন ফরম পুরণ, সত্যায়িত করন ও ব্যাংক চালানে তিন হাজার ৪৫০ টাকার স্থলে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা করে আদায় করে আসছিল।

এছাড়াও পাসপোর্টের আবেদন ফরম ও পাসপোর্ট আবেদনকারীর ছবি সত্যায়িত করনে সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা, কাউন্সিলর, প্রভাষকদের সীল স্বাক্ষর জালিয়াতি করে আসছিল।

মঙ্গলবার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ও ভেতরে অপেক্ষারত পাসপোর্ট আবেদন জমাদানকারী ভুক্তোভোগীদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ পেয়ে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযানে নেমে ৭ ট্যাভেল এজেন্সি সীলগালা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ।

সে সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহা. হারুন অর রশীদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ, গাজালা পারভীন রুহি, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন এবং সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক অর্জুন কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ