বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

মালিতে বন্দুকধারীদের হামলায় নিহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ মালিতে বন্দুকধারীর গুলিতে শতাধিক লোক নিহত হয়েছে।

গতকাল রোববার এ ঘটনা ঘটে বলে খবর ‍দিয়ে রুশ গণমাধ্যম স্পুটনিক।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত খবরে বলা হয়েছে, গতকাল রোববার দেশটির মধ্যাঞ্চলের একটি গ্রামে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত ৯৫ জন নিহত হয়।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে অনেক লোক আহত হয়েছে। গণমাধ্যমটি বলছে, এর আগে মার্চ মাসে মালির ওগোসাগু-পিউল গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৩০ জনের বেশি লোক নিহত এবং কয়েক ডজন আহত হয়।

প্রসঙ্গত, আফ্রিকার দারিদ্র্যপীড়িত এ দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে।

অন্যদিকে, দেশটির সরকারকে সমর্থন দিয়ে সেখানে শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করেছে জাতিসংঘ। এ জন্য বিদ্রোহীরা প্রায়ই জাতিসংঘ মিশনের সদস্যদের ওপর হামলা চালিয়ে থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ