বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

নারায়ণগঞ্জে মশার কয়েলের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের পাগলায় আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

আজ সোমবার (১০ জুন) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন-আব্দুল আলিম, তার মেয়ে শিউলী, শিউলীর মেয়ে জুথি ও তানজিলা। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানান শিউলীর স্বামী জাকির হোসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। অগ্নিদগ্ধদের মধ্যে শিউলী ৯৮ ভাগ, আব্দুল আলিম ৪৮, জুথি ১৮ এবং জানজিলা ২৪ ভাগ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ