সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

‘কুরআন-হাদিস অনুযায়ী আমাদের সবার চলা উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ নানা বিষয়ে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে না পারার বিষয়টিকে দুঃখজনক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুরআন- হাদিসে আমাদের যেসব নির্দেশনা দেয়া হয়েছে সে অনুযায়ী আমাদের সবার চলা উচিত।

আজ রোববার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, আল্লাহ তায়ালাই শেষ বিচারের মালিক। সুতরাং কে মুসলমান আর কে মুসলমান নয় এটি বিচারের দায়িত্ব আমাদের নয়। কথাগুলো ওআইসি সম্মেলনে তুলে ধরেছেন বলেও জানান তিনি।

জঙ্গিবাদের ভয়াবহতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেহেশতে যাওয়ার আগ্রহে এখন অনেক তরুণ বিভিন্ন উগ্রবাদি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এটি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করছে।

মনে হয় মানুষকে মারতে পারলেই বেহেশতের দিকে দু কদম এগিয়ে যাচ্ছে। যারা এভাবে মারা গিয়েছে তারা কি কেউ বেহেশত থেকে এমন ম্যাসেজ পাঠাতে পেরেছে যে আমরা খুব আরামে আছি?

তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, জঙ্গিবাদের সঙ্গে শুধু মাদ্রাসা ছাত্ররা জড়িত নয় জানিয়ে শেখ হাসিনা বলেন, এক সময় ধারণা করা হতো শুধু কওমি মাদ্রাসার ছেলেরাই এসব কাজের সঙ্গে জড়িত। কিন্তু এখন কী দেখা যাচ্ছে? ইংলিশ মিডিয়ামসহ বিত্তশালী ছেলেরা জঙ্গিবাদি কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে। কাজেই এগুলোর বিষয়ে আমাদের সচেতন হতে হবে।

আমরা (মুসলিমরা) নিজেরাই বিশ্বের মধ্যে বিভিন্ন প্রান্তে যুদ্ধরত রয়েছি আর মুনাফা লুটছে অস্ত্র ব্যবসায়ীরা। রণক্ষেত্র হচ্ছে মুসলিম দেশগুলো। রক্ত ঝরছে মুসলমানদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ