বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

১৫ বছরের আগেই বিয়ে করে ২৩ মিলিয়ন ছেলে: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের প্রায় ১১৫ মিলিয়ন ছেলের শিশু বয়সে (১৮ বছর হওয়ার আগে) বিয়ে হয়। তাদের মধ্যে ২৩ মিলিয়ন ছেলে ১৫ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসে।

গতকাল শুক্রবার জাতিসংঘের শিশু সংস্থা-ইউনিসেফ এর এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৮২টি দেশ থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, বিশ্বে আনুমানিক ৭৬৫ মিলিয়ন পর্যন্ত বাল্য বিয়ে হয়।ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, ‘বাল্যবিয়ে শৈশব কেড়ে নেয়। ছেলে শিশুদের প্রাপ্তবয়স্কদের দায়িত্ব নিতে বাধ্য করা হয়, যার জন্য তারা প্রস্তুত নাও হতে পারে।’

গবেষণায় দেখা গেছে, ছেলেদের মধ্যে বাল্যবিবাহ বেশি হয় সাব-সাহারার আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ক্যারিবীয়, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

প্রাপ্ত তথ্যমতে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ২৮ শতাংশ ছেলের বাল্য বিয়ে হয়, যা ছেলেদের বাল্য বিয়ের হারের পরিসংখ্যানের দিক দিয়ে প্রথম।

এছাড়া নিকারাগুয়ায় দ্বিতীয় (১৯ শতাংশ) এবং মাদাগাস্কার তৃতীয় (১৩ শতাংশ) অবস্থানে রয়েছে। জাতিসংঘের খবর অনুযায়ী, মেয়েদের মধ্যে বাল্যবিবাহের ব্যাপকতা, কারণ, প্রভাব নিয়ে বিস্তর আকারে গবেষণা করা হলেও ছেলেদের মধ্যে বাল্যবিবাহের ক্ষেত্রে তেমন গবেষণা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ