বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বাবার কোলে থাকা শিশুর প্রাণ গেলো বাসের ধাক্কায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবা-মায়ের সঙ্গে ভ্যানে চড়ে যাচ্ছিল দেড় বছরের ইসরাত জাহান। বাবার কোলেই ছিল। আচমকা বেপরোয়া একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে মারা যায় ইসরাত।

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডে। ইসরাত উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের ইসরাফিল বেপারীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা-মায়ের সঙ্গে ভ্যানে করে তারা গ্রামের বাড়ি যাচ্ছিল। এ সময় বেপারোয়া গতিতে ঢাকা থেকে আসা পিরোজপুরগামী সেবা গ্রিনলাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৩৯৮৯) একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ওই ভ্যানে বাবার কোলে থাকা শিশুসহ তারা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ওই গাড়ি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।

পিরোজপুর থানার অফিসার ইনচার্জ মো. সরোয়ার জানান, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ