বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার পোশাককর্মীর দায়ের করা মামলায় ধর্ষক টিপু মিয়া (২৩), আনোয়ার (২৪) ও আমির হামজাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

কেন্দুয়া থানা পুলিশের ওসি মো. রাশেদুজ্জামান বলেন, গণধর্ষণের শিকার পোশাককর্মী বাদী হয়ে শুক্রবার দুপুরে কেন্দুয়া থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমের সঙ্গে কথা বলেন।

এরপর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্তে নামে পুলিশ। তদন্তে টিপু মিয়া, আনোয়ার ও আমির হামজার নাম বেরিয়ে আসে।

পুলিশকে তারা জানিয়েছে, পোশাককর্মীর কথিত প্রেমিকের নাম সুমন নয়। তার প্রকৃত নাম নুরে আলম। তার গ্রামের বাড়ি মদন উপজেলার জাওলা গ্রামে। তারা পরস্পর বন্ধু। প্রেমিক সুমন ওরফে নুরে আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা যায়, মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে সন্ধ্যার পর গুগবাজার এলাকার শাপলা ইটখোলার সামনে এসে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে নারী পোশাককর্মীকে গাড়ি থেকে নামতে বলে। গাড়ি ঠিক করার কথা বলে কাকে যেন ফোন দেয় সুমন।

এ সময় ইটখোলার ভেতর থেকে তিন যুবক এসে সুমন ও নারী পোশাককর্মীকে নিয়ে যায়। পরে ইটখোলার ভেতরে নিয়ে সুমনের হাত বেঁধে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক। পরে ওই নারীকে একা ফেলে তিন যুবক ও সুমন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করেন নারী পোশাককর্মী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ