বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

নিজের বিয়ের গাড়ি সাজানোর সময় বরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের কালকিনিতে নিজের বিয়ের গাড়ি সাজানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল সরদার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের বীর মোহন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল সরদার ওই এলাকার সালাম সরদারের ছেলে। তিনি বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কমলাপুরের রাজ্জাক চৌকিদারের মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে রবিউলের বিয়ের দিন ধার্য ছিল। কনের বাড়িতে যেতে মাইক্রোবাস বরের বাড়ির সামনের মসজিদের পাশে রাখা হয়।

পরে বর নিজের হাতে ফুল দিয়ে মাইক্রোবাসটি সাজান। সাজানোর শেষ মুহূর্তে রবিউল মসজিদের জানালার গ্রিল ধরে দাঁড়ান। কিছুক্ষণ পর বাড়ির লোক তাকে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় তার সঙ্গে কথা বললে কোনো উত্তর না পাওয়ায় বিদ্যুতায়নের বিষয়টি বুঝতে পারেন সবাই। পরে তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা যাওয়ার খবর পেয়েছি। বিদ্যুৎ বিভাগ বা মসজিদ কমিটি অথবা নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ