সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

কলকাতায় রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হাওড়া ব্রিজ সংলগ্ন একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

গতকাল শুক্রবার (৭ জুন) স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

উদ্ধার কর্মীদের বরাতে জানা যায়, খবর পেয়ে দমকল বাহিনীর ২০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তাছাড়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল সদস্যদের সঙ্গে যোগ দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও।

এ দিকে অভিযানে অংশ নেওয়া দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘সকলের আপ্রাণ প্রচেষ্টার পর শনিবার (৮ জুন) সকাল সোয়া ৮টায় আগুনের অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

যদিও আপাতত তা আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে গুদামটির আগুন পুরোপুরি নেভাতে গোটা দিন লাগতে পারে।’

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি দ্রুত ও নিরাপদে আগুন নেভানোর জন্য বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ