বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

গরুর মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘষে আহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরুর মাংসে হাড় বেশি দেওয়া নিয়ে বচসার জেরে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথা কাটাকাটির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার দুটি গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।

ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট উভয় মহাসড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

আজ শুক্রবার সকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, সকালে সরাইল বিশ্বরোড মোড় বাজারে কুট্টাপাড়া গ্রামের ধন মিয়া গরুর মাংস কিনতে যান।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, সংঘর্ষের কারণে যানবাহন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ