বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিণ নাঙ্গলমোড়া গ্রামের ছমদ আলী তালুকদারের বাড়ির মৃত মোহাম্মদ ইসহাকের দ্বিতীয় পুত্র নিহত মোহাম্মদ নাজিম উদ্দীন (৪২)। তিনি ব্যবসা করতেন দুবাইয়ে।

নিহতের ভাই মোহাম্মদ জসিম গণমাধ্যমকে জানান, গত ৩ জুন স্থানীয় সময় ভোরে নাজিম দুবাইয়ের আবীর ফ্রূটস অ্যান্ড ভেজিটেবলস মার্কেটে কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহতের শ্যালক আতিকুর রহমান বাবলু বলেন, ইরানি বংশোদ্ভূত একটি আরব মালিকানাধীন ফল ব্যবসা প্রতিষ্ঠান আবদুল্লাহ আল হাত্তাল কোম্পানির পিক আপ দ্রুতগতিতে ঘোরানোর সময় তার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নাজিম মারা যান। গাড়িটি চালাচ্ছিলেন এক ভারতীয় চালক।

নিহত নাজিমের দেশে ১৬ বছরের একটি কন্যা এবং ১৪ ও ১২ বছরের দুই পুত্রসন্তান ও স্ত্রী রয়েছেন। বর্তমানে তার লাশ দুবাই এর আল হেইলের পুলিশ হাসপাতালের হিমঘরে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ