সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

শিবপুরে বেপরোয়া বাসের ধাক্কায় আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: নরসিংদী জেলার শিবপুর উপজেলায় রয়েল পরিবহন নামের ১টি বাসের ধাক্কায় সিএনজি যাত্রী সহ ৫জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১ টায় উপজেলার বান্ধারদীয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয় সিএনজি চালক সহ ৫ যাত্রী।

পথচারীরা আওয়ার ইসলামকে জানান, মনোহরদী থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা রয়েল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি উপজেলার বান্ধারদীয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর জেনারেল হাসপাতাল ও উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করান।

আহতরা হলেন ঢাকা রিয়েল ইষ্ট কোম্পানির কর্মকর্তা মনির হোসেন (৩৫)। তার স্ত্রী জনি আক্তার (৩০)। তাদের ১ ছেলে ও ১ মেয়ে এবং সিএনজি চালক উপজেলার শেরপুরে নিবাসী আবুল হাসিমের ছেলে আব্দুল্লাহ (২৫)।

শিবপুর মডেল থানার ওসি জানান, এ ঘটনায় রয়েল পরিবহনের নামে শিবপুর মডেল থানায় মামলার প্রস্ততি চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ