সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

পাসপোর্ট ছাড়াই প্রধানমন্ত্রীকে আনতে গিয়ে বিপাকে পাইলট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ নিয়ে ঢাকা ছেড়েছিলেন পাইলট, তবে পাসপোর্ট না নেওয়ায় কাতারে পৌঁছে বিপাকে পড়েছেন তিনি।

ফজল মাহমুদ নামের ওই পাইলটের পাসপোর্ট কাতারমুখী অপর একটি ফ্লাইটে পাঠানো হয়েছে বলে বিমান সচিব মহীবুল হক জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার রাতে গনমাধ্যকে বলেন, ‘পাসপোর্ট ছাড়া ওই পাইলট কীভাবে হযরত শাহজালাল বিমানবন্দর পার হয়ে সেখানে গেলেন, তা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হবে।’

পাসপোর্ট সঙ্গে না থাকায় ওই পাইলটকে বুধবার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ‘আটকে দেয়’ বলে সোশাল মিডিয়ায় আলোচনার পর বিষয়টি সম্পর্কে সচিবের কাছে জানতে চাওয়া হয়েছিল।

তিনি বলছেন, ‘বুধবার রাতের ওই ঘটনায় কাতারে ওই পাইলটকে আটক করা হয়নি। তাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। পরে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীকে ওই পাইলটই দেশে ফিরিয়ে আনবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দেশে সরকারি সফরের অংশ হিসেবে বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন। শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, ফিনল্যান্ড থেকে অপর একটি ফ্লাইটে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাকে আনতে বুধবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বোয়িং ৭৮৭ মডেলের ড্রিমলাইনার উড়োজাহাজটি উড়াল দেয়। বিশেষ এই ফ্লাইটের পাইলট ছিলেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। রাতেই ওই ফ্লাইট দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পাইলটের পাসপোর্ট না থাকার বিষয়টি ধরা পড়ে বলে জানান তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ