সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রূপগঞ্জে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালকসহ দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ১৬ জন।

আজ মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানাধীন শুম্বপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩২), একই জেলার বাজিতপুর থানাধীন পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম (৩৪) ও লেগুনাচালক, তার পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে যাত্রীবাহী লেগুনা (ঢাকা মেট্রো-ন-১৩-৮৪৫৯) রিজার্ভ যাত্রী নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিলো। পথে সকাল সাড়ে ৭টার দিকে লেগুনাটি ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় পৌঁছালে ঢাকাগামী অগ্রদুত পরিবহনের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো গ-১১০-৬৫৬৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় লেগুনার যাত্রী আকলিমা বেগম, আমিন মিয়া, আকাশ, রিংকু দত্ত, এরশাদ, শারমিন আক্তার, সুরমা বেগম, আমির হোসেন, ইমনসহ কমপক্ষে ১৬ জন।

এসআই আব্দুস সামাদ বলেন, আহতদের স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ