বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

দাওরায়ে হাদিসের ফলাফল প্রকাশ শাওয়াল মাসের শেষ সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আরবি শাওয়াল মাসের শেষ সপ্তাহে আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত তাকমিল জামাতের ফলাফল প্রকাশিত হবে।

আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ-এর সদস্য মাওলানা মুসলেহুদ্দীন রাজু আজ আওয়ার ইসলামকে এমনটিই জানিয়েছেন।

তিনি জানান, ‘ফলাফল প্রকাশের জন্য অফিসের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাওয়ালের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।’

জানা গেছে, ‘চলতি সপ্তাহে কিছু উত্তরপত্র জমা হয়েছে। আশা করছি, শাওয়ালের শুরু সপ্তাহের মধ্যে সব উত্তরপত্র জমা হয়ে যাবে। উত্তরপত্র নিরীক্ষণ এর কাজও শুরু হয়েছে। ফলাফল প্রস্তুতির কাজ যথা নিয়মে অগ্রসর হচ্ছে। কোনো ধরনের জটিলতা নেই।’

এর আগে গত ৮ এপ্রিল (সোমবার) পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত শেষ হওয়ার কথা থাকলেও পরীক্ষা নির্দিষ্ট তারিখে শেষ হয়নি। তবে এ কারণে ফলাফল প্রকাশে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানা গেছে।

জানা যায়, এবারের পরীক্ষায় ৩৬১টি কেন্দ্রে মোট ২৬ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ছাত্রী-শিক্ষার্থীদের কেন্দ্র ছিলো ১২৭টি। ঢাকায় ৩৯টি ছেলেদের কেন্দ্র ও ২৬টি মেয়েদের কেন্দ্র ছিলো।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল’২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার শিক্ষা সনদের মান ঘোষণার পর আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ এর ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো সম্মিলিত পরীক্ষা অনুষ্ঠিত হলো। তবে  জাতীয় সংসদে কওমি শিক্ষা আইন পাশ হওয়ার পর এটাই হাইয়াতুল উলয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষা। এতে দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসা অংশগ্রহণ করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ