সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আজ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে। সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা আসে। খবর খালিজ টাইমসের।

এর আগে ঈদের চাঁদ দেখা-সংক্রান্ত একটি ঘোষণায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে এবং খালি চোখে বা দুরবিনের সাহায্যে কেউ ঈদের চাঁদ দেখতে পেলে পার্শ্ববর্তী কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়। চলতি বছর রমজান মাস ২৯ দিনে শেষ হবে বলে আগে জানিয়ে ছিলেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা।

এদিকে, সৌদি আরবে নেওয়া হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। মসজিদুল হারাম মক্কা , মসজিদে নববিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাজধানী রিয়াদে ঈদের নামাজের জন্য তৈরি রাখা হচ্ছে ৬৬০টি মসজিদ। ৩৩টি খোলা স্থানে নামাজের ব্যবস্থা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ