মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফের শত্রুর ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করল সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার রাজধানী দামেস্কের পাশ্ববর্তী এলাকায় ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

রোববার ভোরে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে,সেনাবাহিনী শত্রুদের হামলা ব্যর্থ করে দিয়েছে এবং আকাশেই কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এগুলো ইসরায়েল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কিনা তা স্পষ্ট করেনি বার্তা সংস্থা সানা। তবে একটি বেসরকারি সূত্র বলছে, রিফ দামেস্ক এলাকার আকাশে ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল থেকে ছোড়া হয়েছে। গোলানের যে অংশটি এখনও সিরিয়ার কাছে রয়েছে সেখান থেকে একটি রকেট ইসরায়েলে নিক্ষেপের পরই আজ ভোরের এ ঘটনা ঘটলো বলে সূত্রটি মন্তব্য করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ