সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের একটি সরকারি ভবনে অতর্কিতে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন।

গতকাল শুক্রবার বিকেল ৪ টা নাগাদ ভার্জিনিয়া বিচ শহরের পৌর ভবনে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটির একজন সরকারি কর্মকর্তা। বহুদিন ধরে কর্মরত ওই সন্দেহভাজন হামলাকারী জনসুবিধা সরবরাহকারী ভবনে নির্বিচারে গুলি চালায়।

ভার্জিনিয়ার পুলিশ প্রধান বলেন, হামলাকারী ওই ভবনে ঢুকে নির্বিচারে গুলি ছুঁড়ে। এরপর একপর্যায়ে নিরাপত্তা বাহিনীদের সঙ্গে ওই হামলাকারীর 'দীর্ঘক্ষণ' লড়াই চলে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই হামলাকারী গুলিবিদ্ধ হয়। এর পর হাসপাতালে ওই হামলাকারীকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ।

দেশটির পুলিশ ধারণা করছে, বন্দুকধারী একাই এ হামলা চালিয়েছে। দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ