মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায়দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাপাসিয়ার উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই সহোদর নিহত হয়েছে।

আজ শনিবার (১ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তেতুলিয়ার টেক এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই সোবাহান (৪২) ও খোরশেদ আলম (৩৫) কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাই সোবাহানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কাপাসিয়া বাজার যাচ্ছিলেন ছোট ভাই খোরশেদ। এ সময় তেতুলিয়া টেক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে দুই আরোহী।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ