বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানে ইন্দোনেশিয়ার বিমানে কুরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার বিমানসংস্থা গারুদা ইন্দোনেশিয়া বিশেষ ফ্লাইট সার্ভিসের অংশ হিসেবে যাত্রীদের পবিত্র কোরআন সরবরাহ করছে।

গারুদা ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট সেক্রেটারি এম ইখসান রোসান সরকারি এক বিবৃতিতে বলেন, আমরা রমজানের শেষ ১০ দিন আমাদের মুসলমান যাত্রীদের সহজতা-স্বাচ্ছন্দ্য ও সুবিধা দিতে চাই। কুরআন বিতরণের এই ব্যবস্থাটি মূলত রমজান মাসে মুসলমানদের যাতায়াত সহজতর করার জন্য। যাত্রীরা ফ্লাইট চলাকালীন বিমানের সেবক-সেবিকাদের কাছ থেকে কোরআন সংগ্রহ করে নিতে পারেন এবং গন্তব্যে পৌঁছানোর আগে ফেরতও দিতে পারেন।

এম ইখসান বলেন, যাত্রীদের সফর আনন্দঘন করার জন্য আমরা কুরআনের একটি অডিও সংস্করণও চালু করেছি, যাতে ভ্রমণকালীন ইচ্ছে করলে তারা কুরআন তেলাওয়াত শুনতে পারেন। পাশাপাশি যাত্রীরা ‘ইসলামী বিশ্ব’ মেনুর মাধ্যমে রেকর্ডিং অ্যাক্সেস করতে পারবেন।

উল্লেখ্য, মুসলিম যাত্রীদের সফর আরামদায়ক ও প্রশান্তিময় করার জন্য বিভিন্ন কোনো বিমান সংস্থার এমন ব্যবস্থা করে আসছে। ২০১৯ সালের জানুয়ারিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) জনপ্রিয় ‘কাসিদা বুরদা’র মাধ্যমে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেয়। কাসিদা বুরদা প্রিয়নবী মুহাম্মদ সা.-এর সম্মানে প্রশংসা ও স্তুতিজ্ঞাপক কবিতামালা, যা পৃথিবীতে ব্যাপকভাবে সমাদৃত। মালয়েশিয়া এয়ারলাইনস ২০১২ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় হজ ও ওমরার যাত্রীদের জন্য নিবেদিত বিশ্বের প্রথম সেবা চালু করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ