বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশ্মিরে ব্যাপক সংঘর্ষ-গুলি, আহত ৬৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সাত সদস্যও রয়েছে।

আজ বুধবার দক্ষিণ কাশ্মিরের তাজিপোরা, কুলগামে নিরাপত্তা বাহিনী মারমুখী জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, পেলেট গান ব্যবহারের পাশপাশি ফাঁকা গুলি ছুঁড়লে ৫৮ জন বেসামরিক ব্যক্তি আহত হন। এ সময় নিরাপত্তা বাহিনীর ৭ জওয়ানও আহত হন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোরে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধা সামরিক বাহিনী সিআরপিএফ ও স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা যৌথভাবে কুলগামের তাজিপোরা এলাকায় লুকিয়ে থাকা কথিত এক সন্ত্রাসীকে পাকড়াও করতে অভিযান চালায়।

এ সময় এলাকার লোকজন সংঘর্ষস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনীকে অভিযান বন্ধ করতে ও ঘেরাও বন্ধ করতে বলে। যৌথবাহিনী না থামায় স্থানীয় মানুষজন তাদের ওপরে পাথর নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ