সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

৭ দিনেই মিলবে জাতীয় পরিচয়পত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেবাগ্রহীতাদের কোনো প্রকার হয়রানি না করে, আবেদনের ৭ দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভোটারদের সরবরাহ করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল রোববার ইসির এনআইডি অণুবিভাগের সহকারী পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ইদানিং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে মাঠ পর্যায়ে এনআইডি সেবা সংক্রান্ত বিষয়ে সেবাপ্রার্থীকে যথাযথ সেবা প্রদান করা হচ্ছে না।

সেবাপ্রার্থীকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বা সেবা প্রদানে অহেতুক গড়িমসি বা দীর্ঘসূত্রিতার আশ্রয় নেওয়া হচ্ছে। এনআইডি সংক্রান্ত কোনো আবেদন প্রার্থী নতুন অন্তর্ভু্ক্তি (নতুন ভোটার হওয়ার আবেদন), এনআইডি সংশোধন, কর্তন বা স্থানাস্তর বিষয়ে সেবার জন্য অফিসে আসলে তাকে সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করতে হবে। সেবাপ্রার্থী যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, বিষয়টি নিশ্চিত করতে হবে।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য তিনটি করণীয় নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। এগুলো হলো— জাতীয় পরিচয়পত্রের সংশোধন সেবা পেতে কোনো ব্যক্তি আবেদন করলে তা প্রয়োজনীয় সকল ডকুমেন্টসহ ৩ দিনের মধ্যে সার্ভারে আপলোড করে চেক বাই উপজেলা করে দিতে হবে।

আবেদনকারীর কাছে বারবার ডকুমেন্ট চাওয়া যাবে না। আবেদনকারীর প্রত্যাশিত সেবা অনুযায়ী যেসব ডকুমেন্ট প্রয়োজন তা সুস্পষ্টভাবে উল্লেখ করে স্বাক্ষরিত স্লিপের মাধ্যমে সেবাগ্রহীতার কাছে দিতে হবে। ভিবিআরএস কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারটিতে কোনো আবেদনকারীর কাছে নোটে কোনো ডকুমেন্ট চাওয়া হলে তা আবেদনকারীকে দ্রুত জানাতে হবে।

মাঠ পর্যায়ে উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাই এনআইডি সেবা দিয়ে থাকেন। কিন্তু অনেক আবেদনেই দীর্ঘদিন পড়ে থাকে মাঠ পর্যায়ে। কারো আবেদন ফরোয়ার্ড করা হয় না।

কাউকে আবার বারবার সময় দিয়ে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ আসছে বলে জানিয়েছে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা। এই নির্দেশনা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ