বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আল আকসা বিষয়ে এখনো মুসলিমরা নীরব: ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসার ভয়ানক পরিস্থিতি দেখেও চুপ রয়েছে বিশ্বের ১০০ কোটি মুসলমান।

ফিলিস্তিনের মসজিদে মুসল্লিদের ওপর দখলদার ইহুদিবাদী পুলিশের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে ফিলিস্তিনি মন্ত্রী উল্লেখ করেন, রমজানে ইহুদিদের নিপীড়ন আরও বেড়েছে। নামাজরত অবস্থায় মুসল্লিদের মারধর, জোর করে মসজিদ থেকে বের করে দেয়া এবং মসজিদে ঢুকতে না দেয়ার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে বলে তিনি জানান।

গতকাল রোববার (২৬ মে) ইসরায়েলি বাহিনীর সঙ্গে জেরুসালেমে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরাও পবিত্র মসজিদটিতে ঢুকে মুসল্লিদের মারধর করেছে।

নিন্দা আর আলোচনায় সীমাবদ্ধ না রেখে আগামী ৩১ মে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ওআইসির সম্মেলনে তিনি এ বিষয়ে মুসলিম নেতাদের জোরালো ভূমিকা আশা করেন।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরায়েল জেরুজালেম দখল করে নেয়। ১৯৮০ সালে জেরুসালেমের আশপাশ এলাকাও দখল করে নিয়ে এটিকে ইহুদি রাষ্ট্রটির রাজধানী বলে দাবি করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ