মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার ‘জুয়ার রাজধানী’ হচ্ছে চীনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের ম্যাকাও শহর। যাকে চীনের জুয়ার রাজধানী হিসেবে বলা হয়।

দ্য গার্ডিয়ানের সূত্র মতে, এ জুয়ার রাজধানীর অর্থনৈতিক সমীক্ষা থেকে জানা যায়, ২০২০ সালের মধ্যে শহরটির প্রতিটি বাসিন্দার আয় হবে ১৪৩,১১৬ ডলার। এদিকে আইএমএফ বলছে, সম্প্রতি চীনের ক্যাসিনো হাব ম্যাকাওয়ের জিডিপি বেড়ে কাতারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। মনে করা হয়, আগামী ২০২০ সালের মধ্যে কাতারকে ছাড়িয়ে যাবে চীনের ম্যাকাও।

সংবাদে আরও বলা হয়, গত কয়েক বছর যাবত মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের তথ্য অনুযায়ী বলা হয়, গত এক বছর আগেও কাতারের মাথাপিছু জিডিপি ছিল ১ লাখ ২৭ হাজার ৬০০ ডলার।

কলকাতা টুয়েন্টিফোর এক প্রতিবেদনে বলছে, আগামী ২০২০ সালের মধ্যে ম্যাকাওয়ের জিডিপি হতে চলেছে ১ লাখ ৪৩ হাজার ১১৬ ডলার। সেসময় কাতারের জিডিপি হতে পারে ১ লাখ ৩৯ হাজার ১৫১ ডলার। ফলে কাতারকে পেছনে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হতে চলেছে ম্যাকাও। এমনই ধারণা করছেন আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, কাতারের ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। দেশটির মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে, কাতারের শুধু তেলই নয়, তাদের আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, আর তা হলো প্রাকৃতিক গ্যাস। তবে বর্তমানে এসবকে টেক্কা দিয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে বৈধ জুয়ার রাজধানী ম্যাকাও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ