মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


কাতার প্রেসিডেন্টের ভাইয়ের আমন্ত্রণ পেলেন বাংলাদেশি দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কাতার প্রেসিডেন্ট শেখ তামিম এর বড় ভাই শেখ ফাহাদ এর আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি দুই আলেম। তারা হলেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর এর মুহাদ্দিস মাওলানা মামুনুল হক ও উত্তরা গাউসুল আজম মসজিদের খতীব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

আজ বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় আসরের পর তারা কাতার তাবলিগ মারকাজ মসজিদে বয়ান করবেন। একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।

জানা গেছে, এর আগে স্থানীয় সময় জোহরের পর কাতারের একজন শায়খের আমন্ত্রণে সেখানের কিছু আলেমকে তারা হাদিসের সনদ প্রদান করবেন।

উল্লেখ্য, গত ১৮ মে কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান এর ব্যক্তিগত আমন্ত্রণে কাতার যান বাংলাদেশি তিন আলেম। উপরের দুজন ছাড়া অন্যজন হলেন বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। কাতার বিমানবন্দর পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানে তারা বিভিন্ন ইসলামিক সেন্টার ও মসজিদসমূহে আয়োজিত মাহফিলে প্রবাসীদের উদ্দেশে বয়ান করছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ