জুনায়েদ হাবীব
বিশেষ প্রতিবেদক
সময় তখন ঘড়ির কাঁটায় ৬.১০ছুঁই ছুঁই। ফরিদ মিয়া নামের এক রিকশা চালক তড়িঘড়ি করে ছুটছিলেন চট্টগ্রামের তৎকালীন মোঘল আমলের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের দিকে।
ঠিক এ সময়টাতেই সর্বস্তরের মানুষের বিশাল সমাগম হয়ে থাকে পবিত্র এ রমজান মাসে। কারন এ মসজিদে পবিত্র মাহে রমজানে মাস ব্যাপী চলে বিনামূল্যে হাজারো মানুষের এক ছাদের নীচে ইফতার করার আয়োজন।

জানা যায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল সাইয়্যদ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানীর ব্যক্তিগত উদ্যোগ এবং মসজিদের মুসল্লি পরিষদের সার্বিক সহযোগিতায় ২০০৮ সাল থেকে নিয়মিত এ ইফতারের আয়োজন হয়ে আসছে।
এমন বিচিত্রময় এ ইফতারের আয়োজন তাদের কাছে সৌভাগ্য বলে মনে করেন রিকশাচালক ফরিদ মিয়া, রিকশা চালিয়ে আয় করে নুন আনতে যার পান্তা ফুরোয় তার ইফতার করার মতো সাধ্য বাসায় না থাকলেও প্রতিদিনই তার আসা হয় মসজিদের ইফতার আয়োজনে শরিক হতে।

মসজিদে ইফতার করতে আসা আহমেদ ইমতিয়াজ আওয়ার ইসলামকে বলেন, কোন এক কাজে আন্দরকিল্লায় এসেছিলাম কিন্তু বাসায় যেতে ৮টা বেজে যাবে তাই একজন পথিক বলল এ মসজিদে ইফতার করার ব্যাবস্থা রয়েছে। এখানে আসলাম, তবে খুবই ভালো লাগলো এক কাতারে যেমন একদম নিম্ন শ্রেণীর মানুষ আছে তেমনি সেই কাতারের বিত্তবান ধন্যাঢ্যরাও রয়েছে।
আর এক সাথে এত্তো মানুষের ইফতার আয়োজন এ প্রথম দেখলাম। ইফতারে শরিক হওয়া জারিন স্প্রীং এর ব্যাবস্হাপনা পরিচালক আলহাজ্ব মাহফুজ চৌধুরী বলেন, প্রতিদিন ইফতার বাসায় করলেও মাঝে মধ্যে এখানে করি। কারন এক সাথে মানুষের সাথে ইফতার করার একটি আনন্দ ও অন্যটি দ্বিগুণ সওয়াবের আশা।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদের এ ভিন্নধর্মী আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে আন্দরকিল্লা মসজিদের খতিব আওলাদে রাসূল সাইয়্যদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানীর ব্