সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ রেখেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামাবাদস্থ বাংলাদেশ হাই কমিশন পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। দুই দেশের মধ্যকার কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সোমবার (২০ মে) কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য প্রকাশ করেছে।

চার মাস ধরে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (প্রেস) ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ঝুলিয়ে রাখার প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, এ বছরের জানুয়ারি মাসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেন ইকবাল হোসাইন। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি।

গত বছরের নভেম্বর থেকে দূতাবাসে ভিসা অফিসার পদটি খালি রয়েছে। ইকবাল হোসাইন তার বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে সে বিভাগের দায়িত্বও পালন করছেন। মেয়ের সঙ্গে ইসলামাবাদে বসবাস করছেন ইকবাল। ভিসা না পাওয়ায় তার তার স্ত্রী ও ছেলে ঢাকায় আছেন।

ওই কর্মকর্তা বলেন, তার প্রতিবাদ হিসেবে গত এক সপ্তাহ ধরে ইকবাল হোসাইন পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ রেখেছেন। এটা কোনো সরকারি ঘোষণার মাধ্যমে বন্ধ নয়।

অপর এক কূটনৈতিক সূত্র জানায়, ভিসা নেয়ার জন্য ইকবালের স্ত্রী ও ছেলেকে পাকিস্তান হাইকমিশনে ডেকে আনা হয়। কিন্তু সেখানে যাওয়ার পরে এক ঘণ্টার বেশি অপেক্ষা করিয়ে তাদের পরে আসতে বলা হয়। তিনবার তাদের সঙ্গে একই ঘটনা ঘটে।

গত ৩০ মার্চ ইকবালের ভিসা মেয়াদ শেষ হয়ে যায়। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে বারবার আশ্বাস দেয়া হয়। এ প্রসঙ্গে কয়েকটি বৈঠক এবং চিঠি চালাচালিও হয়েছে। কিন্তু সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ