শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল মোকতার হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২০ মে) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

বদরুল আলম বলেন, মেয়েটি বা তার পরিবার মামলা করলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্কুলছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মোকতার হোসেন স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকত। সপ্তাহখানেক আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।

রোববার রাতে প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দরজা খুলতে বললে সে মেয়েটিকে ভেন্টিলেটর দিয়ে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। আহত মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর সদর হাসাপাতালের আরএমও শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, স্কুলছাত্রীর পায়ের হাড় ভেঙে গেছে। তার ডান পায়ে প্লাস্টার- ব্যান্ডেজ করা হয়েছে। তাকে দুই থেকে আড়াই মাস চিকিৎসাধীন রাখা লাগতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ