শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মিশরে পর্যটকবাহী বাসে বিস্ফোরণে আহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের গিজা পিরামিড এলাকাতে একটি বিস্ফোরণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাস। বিস্ফোরণের ফলে বাসটিতে থাকা যাত্রীদের ১৬ জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল রবিবার কাইরোতে নিউ গ্র্যান্ড ইজিপ্টিয়ান মিউজিয়াম সংলগ্ন এলাকাতে এ বিস্ফোরণ ঘটে।

কর্মকর্তারা জানান, হতাহতদের মধ্যে দক্ষিণ আফ্রিকার নাগরিক রয়েছেন। শিশুরাই বেশি আহত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনজনকে। বাসটি জাতীয় জাদুঘর থেকে বের হওয়ার সময় একটি বিস্ফোরণ ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

দেশটির পর্যটন মন্ত্রী রানিয়া এ আল মাশিয়াত বলেন, বাসটিতে ২৮ জন যাত্রী ছিলো। বাসটির গ্লাস ভেঙে গেছে, তবে যাত্রীরা বেঁচে আছেন। বাসের পেছনে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ।

এক প্রত্যক্ষদর্শী জানান, খুব জোরে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। গিয়ে দেখলাম বাসের জানলার কাঁচ ভাঙা। বাসে থাক সাধারণ মানুষ রক্তাক্ত অবস্থায় ছুটছেন।

এর আগে গত ডিসেম্বরে একটি পর্যটকবাহী বাসে বোমা হামলায় ভিয়েতনামের তিন নাগরিক ও স্থানীয় গাইড নিহত হয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ