শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইরাকের গ্রীন জোনে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা চালানো হয়েছে। এ জোনে গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি দপ্তর ও মার্কিন মিশনসহ আরো অনেক দেশের দূতাবাস রয়েছে। খবর এএফপি’র।

গতকাল রোববার এ রকেট হামলা চালানো হয়। হামলা কারা চালিয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ইরানের হামলার হুমকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ইরাকে থাকা তাদের দূতাবাস ও কনস্যুলেট থেকে স্টাফদের সরিয়ে নেয়ার কয়েকদিন পর কাতিউশা নামের এ রকেট সেখানে আঘাত হানলো।

এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ না করে ইরাকের নিরাপত্তা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘একটি কাতিউশা রকেট রাজধানীর গ্রীন জোনে আঘাত হানে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, ইরান ও বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বিগত কয়েক সপ্তাহে তাদের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ